হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে রাজশাহীর সেনাসদস্য রিফাত নিহত
ছবি : হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য রিফাত
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
জানা গেছে, ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন।
নিহতদের একজন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাসিন্দা রিফাত। তিনি ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
দেশের সেবায় নিয়োজিত অবস্থায় রিফাতের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে, ফায়ারিং অনুশীলনের মতো ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার দাবি উঠেছে।