Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

প্রযুক্তিনির্ভর পর্যটনের প্রত্যয়ে রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 65 বার পঠিত
প্রযুক্তিনির্ভর পর্যটনের প্রত্যয়ে রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস
ছবি : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস-২০২৬

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, রাজশাহীর সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনের বড় সম্পদ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এসব সম্পদ দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, পর্যটন খাতের বিকাশে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম এবং টুরিস্ট পুলিশ রাজশাহী রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) চন্দন চন্দ্র সরকার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পর্যটন মোটেল রাজশাহীর ইউনিট ব্যবস্থাপক মোহা. রবিউল ইসলাম। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : প্রযুক্তিনির্ভর, পর্যটন, রাজশাহী, বিশ্ব, পর্যটন, দিবস

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে