রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ১২৪ গ্রেপ্তার, মাদকসহ অস্ত্র উদ্ধার
নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় মোট ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজশাহী রেঞ্জ পুলিশের ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ সময়ে বিভিন্ন অপরাধে মোট ৪৫টি মামলা হয়েছে। এর মধ্যে চুরি সংক্রান্ত মামলা রয়েছে ১টি। অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৮টি।
মামলার পরোয়ানামূলে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছেন ১৮ জন। এছাড়া তদন্তাধীন মামলায় ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রমে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
অভিযানে ১৮ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি দেশীয় লোহার তৈরি রিভলবার, ২ কেজি গান পাউডার এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৬৪৯ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন, ৪ বোতল বিদেশি মদ, ১০ লিটার চোলাইমদ, ১০০ গ্রাম গাঁজা, ৪৭ পিস ট্যাপেন্টাডল এবং ৬০ সিরাপ।
এ ছাড়া মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি পরিচালিত অভিযানের সংখ্যা ছিল ১৪৫টি। এসব অভিযান গ্রেপ্তার ও উদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত হয়।
রাজশাহী রেঞ্জ পুলিশের প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫৭ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন। চলতি মাসে এ পর্যন্ত সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৭১ জন।
রাজশাহী রেঞ্জ পুলিশ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও কার্যক্রম পরিচালনা করছে। যা সার্বক্ষণিক পপর্যবেক্ষণ করছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ।