Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

১৮০ দিনের অর্জন জানালেন বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 70 বার পঠিত
১৮০ দিনের অর্জন জানালেন বিভাগীয় কমিশনার
ছবি : ১৮০ দিনের অর্জন জানালেন বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং গত ১৮০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

বিভাগীয় কমিশনার বলেন, ইনসাফভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, কৃষকদের জন্য কৃষক কার্ড, নিম্নআয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষিতে ভর্তুকি ও স্বল্পসুদে ঋণ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলের উন্নয়ন, যোগাযোগ, পর্যটন, যুব উন্নয়ন ও শ্রমিক কল্যাণেও নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন ও স্বীকৃতির বিষয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান। এতে বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে