Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী পুলিশ কমিশনার ফয়েজুল কবির

স্টাফ রিপোর্টার প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 70 বার পঠিত
পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী পুলিশ কমিশনার ফয়েজুল কবির
ছবি : পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী পুলিশ কমিশনার ফয়েজুল কবির

সাহসিকতা, জনসেবায় অবদান, গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্ত ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) ২০২৫ পদক পেয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৯৮ জন পুলিশ সদস্যের মধ্যে বিপিএম ও পিপিএম পদক বিতরণ করেন।

ফয়েজুল কবিরের এ অর্জনে গর্ব ও আনন্দ প্রকাশ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এক অভিনন্দন বার্তায় আরএমপির সকল কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় বলা হয়, তাঁর কর্মনিষ্ঠা, সাহস, দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি এই মর্যাদাপূর্ণ পদক। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

 

আরও পড়ুন : পিপিএম, সেবা, পদক, রাজশাহী, পুলিশ, কমিশনার, ফয়েজুল কবির

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে