Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ 69 বার পঠিত
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ছবি : গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে এবং অটোরিকশাচালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন : গাজীপুরে, ট্রাক,অটোরিকশা, সংঘর্ষে, নিহত, ৩

বাংলাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে