Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মালয়েশিয়ায় হালাল পণ্যের বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা

মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 58 বার পঠিত
মালয়েশিয়ায় হালাল পণ্যের বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
ছবি : মালয়েশিয়ায় হালাল পণ্যের বাজারে বাংলাদেশ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম Malaysia International Halal Showcase (MIHAS)-এ অংশ নিয়ে বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান প্রায় ৫.৫ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি সুযোগ পেয়েছে।

২৩ থেকে ২৬ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় ছয়টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। MIHAS-কে আন্তর্জাতিক হালাল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশ প্যাভিলিয়নে Apex Convenience Foods Limited, Biopharma Limited, Ghorerbazar, Nourish Foods Limited, Paragon Group ও Talukder Agro Food & Beverage খাদ্য ও পানীয়, হিমায়িত খাদ্য, মসলা, চাল, মধু, চা, কৃষিপণ্য, ওষুধ ও ভোক্তা পণ্য প্রদর্শন করে।

মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়ীদের B2B বৈঠক, ব্যবসায়িক নেটওয়ার্কিং ও ম্যাচমেকিং অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে মালয়েশিয়া ও বৃহত্তর ASEAN অঞ্চলে বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ প্যাভিলিয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশি হালাল পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

MIHAS ২০২৬-এ ৫৮টি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান অংশ নেয় এবং ১৪টি খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হয়।

আরও পড়ুন : মালয়েশিয়া, হালাল, পণ্য, বাজার, বাংলাদেশ, নতুন, সম্ভাবনা

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে