নেত্রকোনায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও মতবিনিময়
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫ নম্বর বাকলজোড়া ইউনিয়নের প্রাণকেন্দ্র কুমুদগঞ্জ বাজারে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গণসংযোগকালে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন। এ সময় তারা সংগঠনের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরেন। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বাজারে ব্যবসায়ী ও ভোক্তাদের উদ্দেশ্যে নানা আলোচনা করেন।
গণসংযোগকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতেই এই গণসংযোগ পরিচালনা করা হচ্ছে বলে জানান তারা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।