Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

চীনে আন্তর্জাতিক যুব সংলাপে বাংলাদেশের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 76 বার পঠিত
চীনে আন্তর্জাতিক যুব সংলাপে বাংলাদেশের অংশগ্রহণ
ছবি : চীনে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণদের আন্তর্জাতিক সংলাপ

নিউজ ডেস্ক: তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে চীনের চিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যুব সংলাপ। এতে বাংলাদেশসহ ২৫ দেশের শতাধিক তরুণ প্রতিনিধি অংশ নেন।

‘এনার্জি অব ইয়ুথ ফর আ বেটার ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ‘দ্য ডায়ালগ বিটুইন ইয়ুথ লিডার্স ফ্রম চিয়াংশি অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পার্টনার্স অ্যাট ডিফারেন্ট লেভেলস ২০২৬’।

চিয়াংশি প্রাদেশিক ফরেন অ্যাফেয়ার্স অফিসের আমন্ত্রণে বাংলাদেশ থেকে অংশ নেন লিলিপুট এসেনশিয়ালস কোম্পানির প্রধান নির্বাহী মোহাম্মদ তাওহিদুর রহমান এবং সানমিং ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ও গবেষক ড. মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে চিয়াংশি প্রদেশের ভাইস গভর্নর শিয়া ওয়েনইয়ং, চীনের পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট সান শুয়েছিংসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে চীন-স্পেন এবং চীন-কম্বোডিয়ার মধ্যে দুটি সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়।

সংলাপের পাশাপাশি প্রতিনিধিরা চিয়াংশি প্রদেশের চিয়ান ও ফুঝৌ শহর পরিদর্শন করেন। তাঁরা স্থানীয় অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, পর্যটন, পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ পুনরুজ্জীবন ও শিল্প উন্নয়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা নেন।

আয়োজনে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, স্পেন, রাশিয়া, ইতালি, ফ্রান্স, নিউজিল্যান্ড, ফিজিসহ ২৫টি দেশের শতাধিক তরুণ প্রতিনিধি অংশ নেন।

আরও পড়ুন : চীন, বাংলাদেশ, ২৫, দেশ, তরুণ, আন্তর্জাতিক, সংলাপ

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে