Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

যুক্তরাষ্ট্রে ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা

স্টাফ রিপোর্টার প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ 63 বার পঠিত
যুক্তরাষ্ট্রে ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা
ছবি : যুক্তরাষ্ট্রে ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা

ষ্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ২৭ বাংলাদেশি শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া (BACF)।

শনিবার (১২ সেপ্টেম্বর) আপার ডার্বির ঢাকা ক্লাব পার্টি সেন্টারে আয়োজিত ‘4th BACF Graduation & Reception Awards 2026’ অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া, ড্রেক্সেল ইউনিভার্সিটি ও টেম্পল ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে শিক্ষা, পরিবেশ, চিকিৎসা, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মতিন তাপাদার, ড. মো. খালেকুজ্জামান, ড. ইবরুল চৌধুরী ও আলাউদ্দিন পাটোয়ারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি (BADV)-কে ‘অসামান্য বাংলাদেশি সংগঠন’ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ চার শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা বাংলাদেশি-আমেরিকান তরুণদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।

আয়োজকরা জানান, বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং তাঁদের অর্জনের স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে, বাংলাদেশি, গ্র্যাজুয়েট, বিএসিএফ,সম্মাননা

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে