Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী নিয়ে জাহাজডুবি, নিহত ১; নিখোঁজ ১৪০

স্টাফ রিপোর্টার প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ 62 বার পঠিত
ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী নিয়ে জাহাজডুবি, নিহত ১; নিখোঁজ ১৪০
ছবি : ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী নিয়ে জাহাজডুবি, একজনের মৃত্যু, নিখোঁজ ১৪০

সিক্সটিন ডেক্স: ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় ১০৩ জনকে উদ্ধার করা হলেও তাঁদের মধ্যে একজন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১৪০ জন।

রোববার উদ্ধারকারী সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানায়, বৈরী আবহাওয়ার মধ্যে ভোরের দিকে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজটি শনিবার পূর্ব জাভার সুরাবায়া থেকে সাউথ কালিমানতান প্রদেশের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল।

উদ্ধারকারী সংস্থার বানজারমাসিন কার্যালয়ের প্রধান আই পুতু সুদায়ানা জানান, দুর্ঘটনাস্থল থেকে বিভিন্ন জাহাজের সহায়তায় ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে কয়েকটি উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ফেরি ও জাহাজ। তবে দেশটিতে নৌযান চলাচলে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ রয়েছে। ফলে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে