Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

হড়গ্রাম ইউপিতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, পক্ষে ৯ ভোট

স্টাফ রিপোর্টার প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 69 বার পঠিত
হড়গ্রাম ইউপিতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, পক্ষে ৯ ভোট
ছবি : হড়গ্রাম ইউপিতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, পক্ষে ৯ ভোট

রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান-২ জয়নাল আবেদীনের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিশেষ সভা ও ভোট অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালটে অনাস্থার পক্ষে ৯টি এবং বিপক্ষে ২টি ভোট পড়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ ভোট অনুষ্ঠিত হয়। ইউপির ১১ জন সদস্যই এতে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য দুলাল হাসান। তদন্ত কর্মকর্তা ও পর্যবেক্ষক ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান।

পবা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই হড়গ্রাম ইউপির ছয়জন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য জয়নাল আবেদীনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন। এরপর উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

হড়গ্রাম ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগের পর প্যানেল চেয়ারম্যান-১ মুনজুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হলে পরবর্তী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে জটিলতা তৈরি হয়। নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-২ জয়নাল আবেদীনের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও, দায়িত্ব গ্রহণের আগেই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হয়।

জয়নাল আবেদীন বলেন, দায়িত্ব গ্রহণ না করায় তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম বা ব্যর্থতার অভিযোগ কতটা প্রযোজ্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান বলেন, আইন অনুযায়ী চেয়ারম্যান, সদস্য বা পরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সুযোগ রয়েছে। ভোটের ফলাফল ও সংশ্লিষ্ট নথি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
 

আরও পড়ুন : হড়গ্রাম, ইউপি, প্যানেল, চেয়ারম্যান, বিরুদ্ধে, অনাস্থা, পক্ষে, ৯, ভোট, পবা, ইউনিয়ন পরিষদ

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে