Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্তে ৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

স্টাফ রিপোর্টার প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 69 বার পঠিত
রাজশাহী সীমান্তে ৫৪ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি : রাজশাহী সীমান্তে ৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে গোদাগাড়ী থানার শেকেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানায়, বিদিরপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আমবাগানে অবস্থান নেয়।

একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আমবাগানের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৫৪ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ পাওয়া যায়।

বিজিবি জানায়, জব্দ করা মদ গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক কারবারির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন : রাজশাহী, সীমান্ত, ৫৪, বোতল, ভারতীয়, মদ, জব্দ, বিজিবি

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে