চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১, জব্দ দুই মোটরসাইকেল
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল অবৈধ মনোড্রিল (Monodryl) ও দুইটি মোটরসাইকেলসহ সাব্বির হোসেন অনিক (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চারঘাট উপজেলার মোক্তারপুর মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চারঘাটের চক মোক্তারপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।
চারঘাট মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোক্তারপুর মণ্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে থাকা দুইটি মোটরসাইকেল তল্লাশি করে বাদামি রঙের প্লাস্টিকের বস্তায় রাখা ৩৬০ বোতল মনোড্রিল (Monodryl) উদ্ধার করা হয়। একই সঙ্গে সাব্বির হোসেন অনিককে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে রবিন, জহিরুল ইসলাম ও টিটনসহ আরও কয়েকজন পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চারঘাট থানায় একটি এবং পলাতক রবিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে। এছাড়া জহিরুল ইসলাম ও টিটনের বিরুদ্ধেও চারঘাট থানায় একটি করে মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।