Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

২৬ কষ্টিপাথরের মূর্তি ও ১,৮১৮ মুদ্রা জাতীয় জাদুঘরে হস্তান্তর

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ 73 বার পঠিত
২৬ কষ্টিপাথরের মূর্তি ও ১,৮১৮ মুদ্রা জাতীয় জাদুঘরে হস্তান্তর
ছবি : বিজিবির উদ্ধার করা ২৬টি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি ও ১ হাজার ৮১৮টি মুদ্রা

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) উদ্ধার করা ২৬টি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি ও ১ হাজার ৮১৮টি মুদ্রা বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এসব প্রত্নসম্পদ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগে হস্তান্তর করে। এ সময় বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক মো. সাদেকুল ইসলাম ও কীপার মোহাম্মদ মনিরুল হকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল প্রত্নসম্পদগুলো গ্রহণ করে।

রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি আর্টিলারী এসব প্রত্নসম্পদ হস্তান্তর করেন।

বিজিবি জানায়, প্রত্নসম্পদ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ নিদর্শন। অবৈধ পাচার ও ধ্বংস রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন : ২৬, কষ্টিপাথর, মূর্তি, মুদ্রা, জাতীয়, জাদুঘর, হস্তান্তর

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে