Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

স্টাফ রিপোর্টার প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ 55 বার পঠিত
গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২
ছবি : গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে দোলা পরিবহনের বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও এক যাত্রী নিহত হন। অপর এক যাত্রী গুরুতর আহত হন।

সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জঙ্গলে পড়ে যায়। এতে বাসের ৪ থেকে ৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার উপপরিদর্শক সুব্রত রায় দুইজন নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : গোপালগঞ্জ, বাস. প্রাইভেটকার, সংঘর্ষ, ঢাকা, খুলনা, নিহত, পরিবহন

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে