Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীর ‘গ্রিন ও ক্লিন সিটি’র গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ 82 বার পঠিত
রাজশাহীর ‘গ্রিন ও ক্লিন সিটি’র গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর
ছবি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রীর সাথে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন ও আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।

রাজশাহী প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেন, দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টায় রাজশাহী ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে যে পরিচিতি অর্জন করেছে, তা ধরে রাখতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা), আরএমপি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহযোগিতায় এ আয়োজন করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ার মাধ্যমে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখে। তাই পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ করা সবার দায়িত্ব। রাজশাহীর সবুজায়নে আবাসন খাতের সংশ্লিষ্ট ব্যক্তি, আরএমপি ও আরডিএর ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশাসহ রাজনৈতিক নেতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন : রাজশাহীর, ‘গ্রিন ও ক্লিন সিটি’র, গৌরব, ধরে রাখার ,আহ্বান, ভূমিমন্ত্রীর

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে