Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তি বিভাজন করা যাবে না: এমপি মিলন

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ 47 বার পঠিত
গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তি বিভাজন করা যাবে না: এমপি মিলন
ছবি : WhatsApp Image 2026-09-16 at 6.22.40 PM

রাজশাহী প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তিকে কোনোভাবেই বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

বুধবার দুপুরে রাজশাহীর পবার দর্শনপাড়ায় পৃথক দুটি কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিএমডিএর সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় দর্শনপাড়া বাগশৈল দাখিল মাদ্রাসায় ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ এবং দর্শনপাড়া তেঁতুলিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই শক্তিকে কাজে লাগিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

পরিবেশ ও ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেশি করে গাছ লাগানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে।

পরে এমপি মিলন বাগশৈল দাখিল মাদ্রাসার জোহাখালী খালপাড়ে বৃক্ষরোপণ, তেঁতুলিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া তেঁতুলিয়াডাঙ্গা সায়েদুল উলুম দাখিল মাদ্রাসা পরিদর্শন ও একটি ক্ষতিগ্রস্ত ব্রিজের দুই পাশ পরিদর্শন করেন।

কর্মসূচিতে জেলা ও পবা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিএমডিএর কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে