পিপিএম-সেবা ২০২৫ পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির
ছবি : পিপিএম-সেবা ২০২৫ পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির
প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) ২০২৫ পদকে ভূষিত হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির
সাহস ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, জনসেবায় অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার সুষ্ঠু তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদক দেওয়া হয়েছে বলে আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ অর্জনে আরএমপির কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের পক্ষ থেকে কমিশনারকে অভিনন্দন জানানো হয়েছে।
আরএমপি কর্তৃপক্ষ জানায়, তাঁর কর্মনিষ্ঠা, দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়েছে।