Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবির বার্ষিক প্রতিবেদন ২০২৪-২০২৫ প্রকাশ

স্টাফ রিপোর্টার প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ 65 বার পঠিত
রাবির বার্ষিক প্রতিবেদন ২০২৪-২০২৫ প্রকাশ
ছবি : রাবির বার্ষিক প্রতিবেদন ২০২৪-২০২৫ এর পাঠ উন্মোচন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বার্ষিক প্রতিবেদন ২০২৪-২০২৫ প্রকাশিত হয়েছে। রবিবার দুপুরে বার্ষিক প্রতিবেদন সম্পাদনা পর্ষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন। পরে উপাচার্য এর পাঠ উন্মোচন করেন।

প্রতিবেদন গ্রহণ করে উপাচার্য সম্পাদনা পর্ষদের সভাপতি ও সদস্যদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে বার্ষিক প্রতিবেদন আরও তথ্যবহুল করার পরিকল্পনার কথা জানান তিনি।

প্রতিবেদন হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বার্ষিক প্রতিবেদনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রকাশনা, গবেষণা প্রকল্প, উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে।

উপ-উপাচার্য (প্রশাসন)-এর সভাপতিত্বে ১০ সদস্যের একটি সম্পাদনা পর্ষদ প্রতিবেদনটি সম্পাদনা করে।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে