Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

নিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলন

স্টাফ রিপোর্টার প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ 53 বার পঠিত
নিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলন
ছবি : নিহত সেনাসদস্য রিফাতের শোকাহত পরিবারের পাশে এমপি মিলন

রাজশাহী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফাতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রোববার সকালে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে রিফাতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নিহত সেনাসদস্যের বাবা আসাদুল ইসলামের সঙ্গে কথা বলে তাঁকে সান্ত্বনা দেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

পরে রিফাতের বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে তাঁর কবর জিয়ারত করেন এমপি মিলন। এ সময় নিহত সেনাসদস্যের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এমপি মিলন বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তাসনিম রিফাতের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। একজন তরুণ সেনাসদস্যের আকস্মিক মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো দেশের মানুষের জন্যই গভীর শোকের।

তিনি বলেন, সন্তান হারানোর কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রিফাতের পরিবারের শোক ভাগ করে নেওয়া সম্ভব না হলেও তাঁদের পাশে থাকা আমাদের দায়িত্ব। তাসনিম রিফাতসহ নিহত সেনাসদস্যদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।

পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, আব্দুল হালিম ও কুতুব উদ্দিন বাদশাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সাবেক সদস্য মাজদার রহমান এবং পবা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাবশত ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য সৈনিক তাসনিম রিফাতসহ দুই সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন : চট্টগ্রাম, হাটহাজারী, ফায়ারিং অনুশীলন, দুর্ঘটনা, নিহত, সেনাসদস্য, তাসনিম রিফাত, পরিবার, রাজশাহী,শফিকুল হক মিলন

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে