Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

কাদিরগঞ্জে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

স্টাফ রিপোর্টার প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ 50 বার পঠিত
কাদিরগঞ্জে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন
ছবি : কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে করছেন রাসিক প্রশাসক রিটন -ছবি: রাসিক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও সংলগ্ন ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে তিনি মসজিদ ও ঈদগাহ মাঠ পরিদর্শন করেন।

এ সময় মসজিদ কমিটির সদস্যরা ওজুখানা নির্মাণ, মসজিদ রংকরণসহ বিভিন্ন উন্নয়নকাজের বিষয়ে প্রশাসকের সহযোগিতা কামনা করেন। জবাবে রাসিক প্রশাসক মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে কাদিরগঞ্জ এলাকার রাস্তা ও ড্রেন উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন।

পরে মসজিদ ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এরপর প্রশাসক কাদিরগঞ্জ দড়িখরবোনা ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা মাঠের উন্নয়ন ও সম্প্রসারণে সহযোগিতা কামনা করলে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ঈদগাহ মাঠ সম্প্রসারণসহ প্রয়োজনীয় উন্নয়নকাজের উদ্যোগ নিতে প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন।

পরিদর্শনকালে কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ কমিটির সভাপতি মাসুদুর রহমান নিলু, সাধারণ সম্পাদক তারেক হাসান, ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম, সহসভাপতি নাজমুল ইসলাম আয়নাল, সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম রিয়াসুল, মসজিদের খতিব হাফেজ মাওলানা আফতাব আহম্মেদ, রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মো. শাহেদুজ্জামান জীবন, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সিটি কর্পোরেশনের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে