Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

বিচারক মো. তাজুল ইসলামের পিএইচডি ডিগ্রি অর্জন

স্টাফ রিপোর্টার প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ 62 বার পঠিত
বিচারক মো. তাজুল ইসলামের পিএইচডি ডিগ্রি অর্জন
ছবি : বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তাজুল ইসলাম

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তাজুল ইসলাম। গত ১৩ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।

তাঁর গবেষণার বিষয় ছিল ‘বাংলাদেশে মান্ধাতা আমলের ফৌজদারি বিচার ব্যবস্থা: বিকল্পের সন্ধানে’ (Archaic Quandary of Criminal Justice System in Bangladesh: Quest for the Alternative)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপকের তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন।

গবেষণায় বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় দীর্ঘদিন ধরে প্রচলিত পুরোনো আইন ও বিচারিক কাঠামোকে সময়োপযোগী করার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিসের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান আইন সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধনের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তি এবং ফৌজদারি বিচার ব্যবস্থায় কার্যকর সংস্কারের সম্ভাবনাও এতে বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণার মৌখিক পরীক্ষা (ভাইভা-ভোসে) দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন এবং গবেষণাকর্মটির প্রশংসা করেন।

এক প্রতিক্রিয়ায় ড. মো. তাজুল ইসলাম তাঁর এ অর্জনের জন্য মহান আল্লাহ, শিক্ষক, গবেষক দল ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে গবেষণালব্ধ জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বর্তমানে ড. মো. তাজুল ইসলাম মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত। ১৯৮৪ সালের ৩১ জানুয়ারি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০০৬ সালে এলএলবি (অনার্স) ও ২০০৭ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস বিভাগ থেকে মাস্টার্স এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে বিশেষ ডিগ্রি লাভ করেন।

তৃতীয় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথমবারেই উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে সহকারী জজ হিসেবে খুলনা জেলা জজশীপে বিচারিক কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ থাকাকালে ২০২২ সালে ৫৫টি হত্যা মামলা নিষ্পত্তি করে আলোচনায় আসেন ড. তাজুল ইসলাম। বিচারিক দায়িত্ব পালনের পাশাপাশি মামলাজট কমানো, দ্রুত বিচার নিশ্চিত করা এবং আইন বিষয়ে জনসচেতনতা তৈরিতে তিনি কাজ করে আসছেন।

আইন গবেষক ও কলামিস্ট হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। তাঁর লেখা ‘সাংবিধানিক আইনের সহজপাঠ’, ‘Juvenile Delinquency in Bangladesh: Identifying the Causes with Prevention and Rehabilitation’ এবং ‘বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা: স্বাধীনতার ৫০ বছর’ শিরোনামে তিনটি বই প্রকাশিত হয়েছে। শিশু আইনবিষয়ক তাঁর বইটি বিশ্বের নয়টি ভাষায় অনূদিত হয়েছে।

ব্যক্তিগত জীবনে ড. মো. তাজুল ইসলাম বিবাহিত। তাঁর স্ত্রী ফেরদৌসী আক্তার ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁদের দুই কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।

আরও পড়ুন : রাজশাহী ,বিশ্ববিদ্যালয়, আইন, পিএইচডি,ডক্টর , ফিলোসফি, ডিগ্রি অর্জন বিচারক ,জেলা ও দায়রা জজইসলাম আগস্ট, অনুষ্ঠিত, বিশ্ববিদ্যালয়, সিন্ডিকেট ,ডিগ্রি প্রদান

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে