রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত: বিভাগীয় কমিশনার
রাজশাহীতে সারের কোনো সংকট নেই। সরকারি গুদামে চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি সার মজুত রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। মঙ্গলবার নওদাপাড়ায় বিএডিসির সার গুদাম পরিদর্শন শেষে তিনি জানান, বিসিআইসি ও বিএডিসির গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার মজুত রয়েছে।
রাজশাহীতে সারের কোনো সংকট নেই। সরকারি গুদামে চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি সার মজুত রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।
মঙ্গলবার নওদাপাড়ায় বিএডিসির সার গুদাম পরিদর্শন শেষে তিনি জানান, বিসিআইসি ও বিএডিসির গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার মজুত রয়েছে।
তিনি বলেন, বরাদ্দ অনুযায়ী নিয়মিত ডিলারদের কাছে সার সরবরাহ করা হচ্ছে। বাইরে সারসংকট নিয়ে ছড়ানো তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে কৃষকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
গুদাম পরিদর্শনকাল রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন উপস্থিত ছিলেন।