Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জবিতে নিয়োগ পরীক্ষার নম্বর কাঠামোর প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ 52 বার পঠিত
জবিতে নিয়োগ পরীক্ষার নম্বর কাঠামোর প্রতিবাদে মানববন্ধন
ছবি : মানববন্ধনে জকসু নেতৃবৃন্দ

জাবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির সুযোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, জবি খেলাফত মজলিসের সদস্য সচিব ওবায়দুল ইসলাম এবং জবি ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক তারেকুল ইসলাম।এ সময় জকসুর অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন : জবি, নিয়োগ, পরীক্ষা, নম্বর, কাঠামো, প্রতিবাদ, মানববন্ধন, জকসু

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে