রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আফজালের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে পদ শূন্য করার সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী আলী আফজাল ঋণখেলাপি হওয়ায় ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ২৩ (১)(খ) ধারা অনুযায়ী তাঁর রিহ্যাব সভাপতি পদ শূন্য ঘোষণা করা হলো। পরে সিদ্ধান্ত স্থগিত চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নিকট ১৫ সেপ্টেম্বর আবেদন করা হয়।

রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। শিশির মনির বলেন, ১৫ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নিকট করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়ে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বস্তাপ্রতি সারের বিক্রয় কমিশন ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা এবং নতুন সার ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া সমন্বয়ে বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ পুলিশের চার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এর মধ্যে দুজনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।