কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নির্মাণাধীন আব্দুস সামাদ প্লাজার ছাদে রড উঠানোর সময় উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারে লেগে দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে পাঁচতলা ভবনটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার বাসিন্দা সাব্বির (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলার ছাদে নির্মাণকাজ চলছিল। দুপুরে নিচ থেকে রড ওপরে তোলার সময় রডটি ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারে লেগে যায়। এতে আফাজুল ও সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিশোরগঞ্জের তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাড়াইল বাজার থেকে ওই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করে তাড়াইল থানা-পুলিশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় একটি বাল্কহেড জব্দ করার পাশাপাশি চারজনকে আটক করেছে নৌপুলিশ। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
চট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর হয়ে তিন ঘণ্টায় ভারতে পণ্য রপ্তানির লক্ষ্য নিয়ে বারইয়ারহাট-মিরসরাই, হেঁয়াকো-ফটিকছড়ি ও রামগড়-খাগড়াছড়ি সড়ক প্রশস্তকরণ প্রকল্প শুরু হয়েছিল। ১ হাজার ২০০ কোটি টাকার এই প্রকল্প পেয়েছিল ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিল্ডকন লিমিটেড।
সাধারণ
কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত
Source
আজকের পত্রিকা
· কিশোরগঞ্জ প্রতিনিধি