মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।শনিবার রাত ৯টার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে বাসস্ট্যান্ড এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, রাত ৯টার পর বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

মানিকগঞ্জ সদর থানার ওসি‌ (তদন্ত) জুলুস খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে’

এর আগে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা এবং শহরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রধান ফটকের সামনে একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।