কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণকাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান উল্লাস।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত উল্লাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুন্ডুপাড়ায় পৌর সড়কের নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য যান সাংবাদিক উল্লাস। সংবাদ সংগ্রহের একপর্যায়ে কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের এমপি আফজাল হোসেনের ছেলে শোভন ও এমপির চাচাতো ভাই আনোয়ারের নেতৃত্বে একদল লোক উল্লাসের ওপর হামলা চালায়।
আহত সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসের অভিযোগ, কুন্ডুপাড়ায় একটি সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে তিনি সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। একপর্যায়ে এমপি আফজাল হোসেনের ভাই ও ভাতিজাদের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করা হয়েছে। পরে সহকর্মী সাংবাদিক ও পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার বলেন, পৌর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় আমি নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিই। আমার চলে আসার পরপরই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।
কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর সাহিন বলেন, আমরা এই ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে থানা ঘেরাও, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি দেওয়া হবে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
হামলার বিষয়ে বক্তব্য জানতে এমপি আফজাল হোসেনের মুঠোফোনে করলে তাঁর সহধর্মিণী পরিচয়ে একজন জানান, তিনি (এমপি) দেশের বাইরে ওমরাহ পালনে রয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহের সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুলিশের সংখ্যা কম থাকায় পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করা হয়েছে, মামলার প্রক্রিয়া চলছে। দ্রুতই তাঁদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনের বাইরের মাচান থেকে নিচে পড়ে আল আমিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ কাজলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক...
বগুড়ায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় গ্যাস নিতে আসা কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শনিবার দুপুর সোয়া একটার দিকে বগুড়ার শহরতলির তিনমাথা এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
এডিস মশার লার্ভা নিধনে মাঠে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫০০ কর্মী। এদিকে বিমানবন্দর এলাকায় একটি দোকানে এডিস লার্ভা পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত...
সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাধারণ
কুষ্টিয়ায় এমপির ছেলে ও ভাইয়ের নেতৃত্বে সাংবাদিক পেটানোর অভিযোগ
Source
আজকের পত্রিকা
· দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি