টানা চার ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে এগোচ্ছিল গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল। কিন্তু আজ তাতে ছেদ পড়লো। ঘরের মাঠে গানার্সদের ৩-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে ব্রাইটন।

গত মৌসুমের সর্বশেষ পাঁচ, আর এবারের প্রথম চার ম্যাচ জিতেছিল মিকেল আরতেতার দলের সামনে। আজকের ম্যাচটি জিতলেই টানা ১০ ম্যাচ জয়ের ২০০২ সালের স্মৃতি ফিরতো। কিন্তু তা হতে দিলো না আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানো ব্রাইটন।