চুয়াডাঙ্গায় উপশম নার্সিং হোম ক্লিনিকে পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের সময় রবগুল মোল্লা (৪৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর করেছেন বলে জানা গেছে। সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে।

নিহত রবগুল মোল্লা চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের খেজমত মোল্লার ছেলে।

রোগীর স্বজনেরা জানান, গতকাল শুক্রবার বেলা ২টার দিকে পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের জন্য রবগুল মোল্লাকে চুয়াডাঙ্গার উপশম নার্সিং হোমে ভর্তি করা হয়। পরে আজ শনিবার বিকেল ৩টার দিকে তাঁকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে ক্লিনিকের মালিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এহসানুল হক তন্ময় অস্ত্রোপচার শুরু করেন।

স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় অপারেশন টেবিলেই রবগুল মোল্লার মৃত্যু হয়। পরে চিকিৎসক ও অ্যানেসথেসিয়া চিকিৎসক রোগীকে রেখে অপারেশন থিয়েটার থেকে পালিয়ে যান বলেও অভিযোগ করেন তাঁরা।

নিহতের বোন সখেনা খাতুন বলেন, ‘অপারেশনের সময় আমার ভাইকে টেবিলেই মেরে ফেলে ডাক্তাররা। অপারেশন চলাকালে ডাক্তার তন্ময়কে শুধু ছোটাছুটি করতে দেখেছি। পরে তিনি হঠাৎ অপারেশন থিয়েটার থেকে বের হয়ে চলে যান। পরে জানতে পারি, আমার ভাই মারা গেছে।’

নিহতের ভাতিজি চুমকি খাতুন বলেন, ‘আমার চাচার মৃত্যুর সঠিক বিচার চাই। এই ডাক্তারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপশম নার্সিং হোমে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বজনেরা দফায় দফায় ক্লিনিকে ভাঙচুর করেন বলে জানা গেছে।

এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের পেশাগত কাজে ক্লিনিক কর্তৃপক্ষ বাধা দেয় বলে অভিযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

যারা দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, লংমার্চকারীরা কী বক্তব্য দিচ্ছে, কী ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে এবং তাদের কী ধরনের মতলব রয়েছে, সেদিকেও জনগণকে খেয়াল রাখতে হবে।

মানিকগঞ্জের ঘিওরে চেতনানাশক ওষুধ স্প্রে করায় অসুস্থ হয়ে একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে তাঁদের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ির প্রবেশ গেট ও দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও রুপার অলংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

রাজধানীর মিরপুর-১১ নম্বর, ১ নম্বর ও মধ্য বাড্ডা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে...

ঝালকাঠি সদর থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁসানোর চেষ্টা এবং এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারীসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার ঝালকাঠি সদর থানায় মো. আজাদ খান বাদী হয়ে মামলাটি করেন।