সাধারণ
বৃষ্টি ও জলাবদ্ধতায় নটর ডেম কলেজের ক্লাস বন্ধ ঘোষণা
<p>রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আজকের সব তাত্ত্বিক ক্লাস স্থগিত করেছে নটর ডেম কলেজ। আজ রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকালে কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p>.কমনওয়েলথ বৃত্তি, ছয় বিষয়ে মাস্টার্স ও পিএইচডিতে আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত.<p>কলেজের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল পরিস্থিতির কারণে সড়ক ও কলেজ প্রাঙ্গণে জলাবদ্ধতায় আজ রোববার এইচএসসি দ্বিতীয় বর্ষ ও ডিগ্রির সব তাত্ত্বিক ক্লাস বন্ধ থাকবে। একই সঙ্গে এইচএসসি দ্বিতীয় বর্ষের সকল ব্যবহারিক ক্লাসও বন্ধ থাকবে।</p>.<p>শনিবার দিবাগত রাত থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমেছে। আর এ কারণে সকাল থেকে কর্মস্থল,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতে দুর্ভোগে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার মধ্যরাথ থেকে সকাল পর্যন্ত ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।</p>.কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ৬৭ শতাংশ আসন খালি.বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০, যাঁরা আবেদনের যোগ্য .কানাডায় পড়াশোনা: শিক্ষার্থীর জীবনযাত্রার খরচ দেখাতে হবে ২৩,৪৪৮ কানাডিয়ান ডলার, আরও যে পরিবর্তন
Source
প্রথম আলো
· নিজস্ব প্রতিবেদক