কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে আজ রাষ্ট্রের সিকিউরিটি, অর্থনৈতিক সিকিউরিটি এমনকি ব্যক্তিগত সিকিউরিটিও হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান লেখক ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহীম। তিনি বলেছেন, সাইবার সিকিউরিটিও নাজুক। ইতোপূর্বে বাংলাদেশ ব্যাংকের যে অর্থ চুরি হয়েছে এতে এআইয়ের প্রভাব ছিল কিনা তা নিয়ে ভাবতে হবে।