আর্সেনালকে হাতছানি দিচ্ছিল ২০০২ সালের স্মৃতি। সে বারই সর্বশেষ প্রিমিয়ার লিগে টানা দশ ম্যাচ জিতেছিল লন্ডনের দলটি। গত মৌসুমের সর্বশেষ পাঁচ, আর এবারের প্রথম চার ম্যাচে জিতে আর্সেন ওয়েঙ্গারের দলের কীর্তি ছোঁয়ার সুযোগ ছিল মিকেল আরতেতার দলের সামনে।

কিন্তু রেকর্ড বহুদূর, উল্টো ব্রাইটনে বিধ্বস্ত হয়ে ম্যাচটাই হেরেছে আর্সেনাল। আজ লিগের ম্যাচে আরতেতার দলকে ৩–০ গোলে হারিয়েছে ব্রাইটন।

বুধবার কারাবাও কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানো ব্রাইটন আজ নিজেদের মাঠে শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসী। প্রথমার্ধে দুর্দান্ত দুটি দূরপাল্লার শটে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকেরা। ৩১ মিনিটে অধিনায়ক পাসকাল গ্রস এগিয়ে দেওয়ার পর ৪৫ মিনিটে ২–০ করেন চারালামপোস কোস্তুলাস। দুটিই বক্সের বাইরে থেকে নেওয়া শটে।

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর আর্সেনাল সর্বশেষ ম্যাচ জিতেছিল ২০০৮ সালের মার্চে। এরপর এমন ম্যাচের ২৮টিতেই হেরেছিল, ড্র মাত্র ৪টিতে।

আজও প্রথমার্ধের দুই গোলের সেই ব্যবধান গোছাতে পারেনি আর্সেনাল।

বিস্তারিত আসছে ...।