Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সর্বশেষ সংবাদ

মোট ৩৩৫টি সংবাদ
ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্ত
শিক্ষা

ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্ত

৩০ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগুনে নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর লাশ কঙ্কালে পরিণত, পরিচয় শনাক্তে জটিলতা
আন্তর্জাতিক

আগুনে নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর লাশ কঙ্কালে পরিণত, পরিচয় শনাক্তে জটিলতা

৩০ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশি প্রবাসীর মরদেহ সম্পূর্ণ পুড়ে কঙ্কালে পরিণত হয়েছে। আগুনের তীব্রতায় মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফরেনসিক পরীক্ষা ও আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

কানাইঘাট সফর অনিশ্চিত, সার্কিট হাউজে কেন্দ্রীয় এনসিপির নেতারা
সারাদেশ

কানাইঘাট সফর অনিশ্চিত, সার্কিট হাউজে কেন্দ্রীয় এনসিপির নেতারা

৩০ জুলাই ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এই উদ্ভূত পরিস্থিতির পর পূর্বনির্ধারিত কানাইঘাট উপজেলার পদযাত্রা কর্মসূচিতে না গিয়ে সরাসরি সিলেট সার্কিট হাউজে ফিরে এসেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান
সারাদেশ

গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

৩০ জুলাই ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক বেলা পৌনে ৩টার...

ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক

ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা

৩০ জুলাই ২০২৬

আবাদান, বন্দর আব্বাস, বুশেহর ও কেশমসহ দক্ষিণ ইরানের বিভিন্ন ফের দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ হামলাকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাব বলে দাবি করেছে।

ক্রিকেটারের প্রেমে মৃণাল!
বিনোদন

ক্রিকেটারের প্রেমে মৃণাল!

৩০ জুলাই ২০২৬

নতুন সম্পর্কের গুঞ্জনে ফের আলোচনায় বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের চেয়ে ৯ বছরের ছোট তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জায়সবালের সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও ঘিরে এই জল্পনা শুরু হয়েছে। সবকিছুর সূত্রপাত দুজনকে একসঙ্গে একটি ক্যাফেতে দেখা যাওয়ার পরে। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি
রাজনীতি

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল বা বিএনপির কোনো অঙ্গসংগঠনের সম্পৃক্ততা নেই জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমদ রিংগনের এমন দাবির পর ঘটনাটির ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ভিন্ন তথ্য তুলে ধরেছে অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট।

আকিজ গ্রুপে চাকরি, ব্যাচেলরদের জন্য থাকছে আবাসন সুবিধা
চাকরি

আকিজ গ্রুপে চাকরি, ব্যাচেলরদের জন্য থাকছে আবাসন সুবিধা

৩০ জুলাই ২০২৬

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ট্যোবাকো কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি আইটি কাম ডাটা অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধাবর (২৯ জুলাই) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক
জাতীয়

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

৩০ জুলাই ২০২৬

দেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত ও খোলা সয়াবিন তেলে উল্লেখযোগ্য পরিমাণে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি লিটার তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি প্লাস্টিক কণার সন্ধান পেয়েছেন গবেষকরা। বোতলজাত তেলের চেয়ে খোলা তেলে দূষণের এই মাত্রা আরও বেশি বলে জানা গেছে।

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
সারাদেশ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এক ইরান যুদ্ধেই কেন টান পড়ল ট্রাম্পের অস্ত্রভান্ডারে
আন্তর্জাতিক

এক ইরান যুদ্ধেই কেন টান পড়ল ট্রাম্পের অস্ত্রভান্ডারে

৩০ জুলাই ২০২৬

চলতি মাসের শুরুতে পেনসিলভানিয়া ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সামিটের মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে ছিলেন যুক্তরাষ্ট্রের কয়েকটি বৃহত্তম প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। তাদের উদ্দেশে ট্রাম্পের বার্তা ছিল আরও অস্ত্র তৈরি করুন এবং দ্রুত তৈরি করুন। মার্কিন আর্মি ওয়ার কলেজে ‘প্রতিরক্ষামন্ত্রী’ পিট হেগসেথকে পাশে রেখে জড়ো হওয়া অস্ত্র নির্মাতাদের ট্রাম্প বলেন, বিশ্বের সেরা মানের অস্ত্র আমাদের আছে। কিন্তু আমাদের আরেকটু গতি দরকার। ট্রাম্প প্রশাসন এই সম্মেলনকে দুটি লক্ষ্য অর্জনের উদ্যোগ হিসেবে তুলে ধরে। একটি মার্কিন শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং অন্যটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ করার সক্ষমতা বাড়ানো।

এবার দেশের সব ধরনের দুধেই মিলল মাইক্রোপ্লাস্টিক
জাতীয়

এবার দেশের সব ধরনের দুধেই মিলল মাইক্রোপ্লাস্টিক

৩০ জুলাই ২০২৬

দেশের বাজারে বিদ্যমান কাঁচা দুধ, বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল ও গুঁড়া দুধ এবং দুগ্ধজাত পণ্যে মারাত্মক ক্ষতিকর ক্ষুদ্র প্লাস্টিক কণা বা ‘মাইক্রোপ্লাস্টিকের’ উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা। পরীক্ষার জন্য সংগৃহীত ৪১টি নমুনার প্রতিটিতেই এই ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি মিলেছে।

মোদির আমন্ত্রণ রিভিউ করছে ঢাকা
জাতীয়

মোদির আমন্ত্রণ রিভিউ করছে ঢাকা

৩০ জুলাই ২০২৬

গত ১২ ফেব্রুয়ারির ভোটের পরপরই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর আগামী সেপ্টেম্বরে ভারতে ব্রিকসের (বিশ্বের উদীয়মান ও উন্নয়নশীল অর্থনৈতিক শক্তিগুলোর একটি অন্যতম প্রধান আন্তর্জাতিক জোট) ১৮তম সম্মেলন অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর ভারত সফরের এই আমন্ত্রণ রিভিউ করছে। এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বুধবার (২৯ জুলাই) প্রথমবারের মত পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

প্রধানমন্ত্রীর সফরের অধীর অপেক্ষায় ভারত
জাতীয়

প্রধানমন্ত্রীর সফরের অধীর অপেক্ষায় ভারত

৩০ জুলাই ২০২৬

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তারা ‘অধীর আগ্রহে অপেক্ষা’ করছেন। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এই সফর বাস্তবায়িত হবে। গতকাল মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে নিজের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন ত্রিবেদী। এদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা
খেলাধুলা

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

৩০ জুলাই ২০২৬

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) নিয়ে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং বিশ্বকাপ ফাইনালের পর সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা।

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত
জাতীয়

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত

৩০ জুলাই ২০২৬

সুনির্দিষ্ট মামলা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার না দেখানোর কিংবা হয়রানি না করার আদেশ ছিল হাইকোর্টের। সেই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। সে সঙ্গে হাইকোর্টকে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন
খেলাধুলা

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

৩০ জুলাই ২০২৬

আজ বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে ওয়ানডে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। লিটনকে দেওয়া হয় সাদা বলের নেতৃত্বভার। এখন থেকে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলকেই নেতৃত্ব দেবেন। লিটন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই সংস্করণে বাংলাদেশের অধিনায়ক থাকছেন। ওয়ানডের সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে। টেস্টে নাজমুল হোসেন শান্তই থাকছেন অধিনায়ক।

দেশে পেপল-পেওনিয়ারে লেনদেনের পথ খুলল
ব্যবসা-বাণিজ্য

দেশে পেপল-পেওনিয়ারে লেনদেনের পথ খুলল

৩০ জুলাই ২০২৬

দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা প্রসারের লক্ষ্যে চালু করা হয়েছে ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’। এর আওতায় প্রবর্তিত ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ (ডিভিএ)-এর মাধ্যমে এখন থেকে সহজেই বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপল ও পেওনিয়ারের মতো বৈশ্বিক ই-কমার্স ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসেও নিরাপত্তাহীন ছাত্রীরা
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসেও নিরাপত্তাহীন ছাত্রীরা

৩০ জুলাই ২০২৬

‘টিউশন শেষে পলাশী দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের পর মনে হয়েছিল, এখন আমি নিরাপদ। কিন্তু নিজের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আমাকে এমন হয়রানির শিকার আমার বিশ্বাস ভেঙে দিল।’ হতাশার সঙ্গে এই অভিব্যক্তি জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মিম আক্তার।

সানস্ক্রিনের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে যত প্রশ্ন
লাইফস্টাইল

সানস্ক্রিনের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে যত প্রশ্ন

৩০ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম স্কিন ক্যানসারের হটস্পট, যেখানে প্রতি বছর প্রায় দুই হাজার মানুষ স্কিন ক্যানসার এবং মেলানোমায় মারা যায় এবং প্রতি তিনজন অস্ট্রেলিয়ানের মধ্যে প্রায় দু...