জাতীয়
৩০ জুলাই ২০২৬
গত ১২ ফেব্রুয়ারির ভোটের পরপরই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর আগামী সেপ্টেম্বরে ভারতে ব্রিকসের (বিশ্বের উদীয়মান ও উন্নয়নশীল অর্থনৈতিক শক্তিগুলোর একটি অন্যতম প্রধান আন্তর্জাতিক জোট) ১৮তম সম্মেলন অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর ভারত সফরের এই আমন্ত্রণ রিভিউ করছে। এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বুধবার (২৯ জুলাই) প্রথমবারের মত পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।